ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদের আদালত। রবিবার দুপুরে আদালতে জামিন নিতে গেলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ফেসবুক লাইভে সুনাম ক্ষুণ্নের অভিযোগে ২০২২ সালে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই এর পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights