ডেমরায় উদ্ধার হওয়া দুই পাইপবোমা নিষ্ক্রিয়

অনলাইন ডেস্ক

রাজধানীর ডেমরা এলাকায় উদ্ধার হওয়া দুটি পাইপবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

সিটিটিসি সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকা থেকে গ্রেফতার জুয়েল ওরফে ওস্তাদের কাছ থেকে দুটি অবিস্ফোরিত পাইপবোমা উদ্ধার করা হয়।

পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ডেটোনেটিং কর্ড ব্যবহার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমা দুটি নিষ্ক্রিয় করে।

প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পাইপবোমা দুটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights