কামিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৮.২০ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) অধীনে এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৮ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এর আগে ভাইস-চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হোসাইন আহমাদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভিসি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থায় রূপ দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।

দ্রুত সময়ে ফলাফল প্রকাশ করায় পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.result.iau.edu.bd) পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights