ড্রেনের ভেতর থেকে ‘রহস্যজনক’ যুবক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরের লামাবাজার এলাকায় ড্রেনের ভেতর থেকে ‘রহস্যজনক’ এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিবার দুপুরে লামাবাজারের শরষপুর নামক পাড়ার একটি ড্রেনে ওই যুবক লুকিয়ে পড়লে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিস টিম এসে তাকে উদ্ধার করে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে শরষপুরের একটি ড্রেনের ভিতর অজ্ঞাত আনুমানিক ৪০ বছরের এক যুবক লুকিয়ে পড়ে। এতে তার জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি টিম ঘটনাস্থলে ছুটে এসে ওই অজ্ঞাত যুবককে উদ্ধারের চেষ্টা চালায়। তবে এসময় তিনি ফায়ার সার্ভিস সদস্যদের দিকে ঢিল ছুড়তে শুরু করেন। পরে ড্রেনের স্লাব ভেঙে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

সিলেট তালতলা ফায়ার সার্ভিস স্ট্যাশন লিডার শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে- উদ্ধারকৃত যুবক মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights