ঢাকায় তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি, বেড়েছে শীতের অনুভূতি

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য কমে শীতের অনুভূতি বাড়িয়েছে। আজ বুধবার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

গতকাল একই সময়ে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights