রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

অনলাইন ডেস্ক
রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। যে কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়।

তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। বুধবার (২৬ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপি

সকাল ১০ টা ৩০ মিনিট ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবানে জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিয়ম করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট হলে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেলা ১১টা নয়া পল্টনে ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিকেল ৩টায় পূরবী সিনেমা হলের উল্টোপাশে বিএনপি এবং ঢাকা-১৬ আসন প্রার্থী আমিনুল হতের সমর্থনে মহানগর স্বেচ্ছাসেবক দলের গণমিছিল বের হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা

দুপুর পৌনে ১২টার দিকে সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রেস ব্রিফ করবেন।

পরিকল্পনা উপদেষ্টা

সকাল ৯টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সিইসি

সকাল ১০টায় ঢাকায় বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা

সকাল ১০টায় জেন্ডার-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) এমজেএফ আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথি হিসেবে থাকবেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ। আলোচকদের মধ্যে রয়েছেন, সেলিম জাহান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এছাড়া রয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের হেড অব কোঅপারেশন মি. স্টিফেন ওয়েভার, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রধান মিস. ইভা স্মেডবার্গ; ইউএন উইমেন, বাংলাদেশ – এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস. গীতাঞ্জলি সিং; ব্রিটিশ হাইকমিশন ঢাকার ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মি. মার্টিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights