ঢাকায় যেসব কর্মসূচি থাকবে আজ
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
• দুপুর ১২টা : গুলশান চেয়ারপার্সন অফিসে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
• দুপুর ২টা ৩০ মিনিট : নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের নিচ তলায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
• বিকেল ৩টা : ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার কর্মসূচি
• সন্ধ্যা ৬টা : লো মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের প্রসারে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। এতে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
