রোহিঙ্গাদের জন্য বৈধ সিম বিতরণ শুরু

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের জন্য মোবাইল ফোনের বৈধ সিমকার্ড বিতরণ করেছে বাংলাদেশ সরকার। প্রথমবারের মতো সোমবার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ কার্যক্রম শুরু হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান কর্মসূচিটি উদ্বোধন করেন। তিনি রোহিঙ্গাদের সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহাং (ইউসিআর)-এর নির্বাচিত সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যদের হাতে টেলিটক সিমকার্ড হস্তান্তর করেন।

প্রথম পর্যায়ে শিবিরগুলোতে দশ হাজার কার্ড বিতরণ করা হবে। পরবর্তী সময়ে ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়বে।

কমিশনার মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের ব্যবহৃত সব অবৈধ সিম বন্ধ করা হবে। কেবল বৈধ সিম ব্যবহারের অনুমতি থাকবে। এটি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights