ঢাকায় শিলাবৃষ্টি, পূর্বাভাসে যা বলা হয়েছে

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। আজ শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। যাত্রাবাড়ী, বাড্ডা, এবং গুলশানে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

আজ সকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন। এরপর দুপুরে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি।

আবহাওয়াবিদ জেবুন্নেছা সংবাদমাধ্যমকে বলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এছাড়াও নরসিংদী, কেরানীগঞ্জ ও মাওয়ায় বৃষ্টি হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights