ঢাকার আকাশ যেমন থাকবে আজ

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সকাল থেকেই কড়া রোদের তেজে বেড়েছে গরমের অনুভূতি।

শনিবার (২৫ অক্টোবর) ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস ফলে আজও গরম অনুভূত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় কোন বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে।

অন্যদিকে, শুক্রবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে। যার প্রভাবে আজ চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights