ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক

বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। শুক্রবার সকাল ৯টা ১৩ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ৩৪২, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে।

এছাড়া ৩৩৭ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই শহরের বাতাসও ‘দুর্যোগপূর্ণ’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ঢাকার স্কোর হচ্ছে ২৪৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এ ছাড়া ২৩০ স্কোরে কাতরের দোহার চতুর্থ অবস্থানে রয়েছে। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ আজ। একই স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ভারতের কলকাতা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights