মোরেলগঞ্জে বিজ্ঞান মেলা শুরু
মোরেলগঞ্জ প্রতিনিধি
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় অলিম্পিয়াড।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যন ফহিমা ছাবুল।
প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ ও থানার অরপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
এবারের বিজ্ঞান মেলায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৮টি প্রতিষ্ঠান তাদের আবিষ্কার নিয়ে স্টল সাজিয়েছে।
