ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন প্রতিবেদক

ঢাকায় কর্মরত রাজবাড়ী জেলার সাংবাদিকদের সংগঠন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কাঁঠাল বাগানের একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মীরা। এসময় ইফতার উপলক্ষে এই মিলনমেলায় সদস্যরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন রহমানের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী হক।

এসময় সংগঠনের সদস্যরা রাজবাড়ী জেলা এবং সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং প্রয়াত সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের মাগফিরাত কামনা করে দোয়া করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights