ঢাকা-আরিচা মহাসড়কে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেন তারা। মিছিলটি সিএন্ডবি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের এমএইচ গেটে গিয়ে শেষ হয়। শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল বিপ্লব মিছিলের নেতৃত্ব দেন।

মিছিলে শফিকুল ইসলাম, হোসাইন রাশেদ আল বাদল, রাজিব আহমেদ, দেওয়ান আলাউদ্দিন হোসেন, রাকিবুল ইসলাম, জামাল উদ্দিন, সাদমান, রফিকুল, রাসেল, জাহিদ হাসান, ইব্রাহিমসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights