শুরু হয়েছে ‘রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’

অনলাইন ডেস্ক

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিএমভি আয়োজিত ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’।

উৎসবের শুরুটা হচ্ছে ‘হৃদয়ে হৃদয়’ নাটক দিয়ে। মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে এতে জোভানের বিপরীতে আছেন নাজনীন নাহার নিহা।

এই উৎসব এবং নাটকটি প্রসঙ্গে জোভান বললেন, ‘অবশ্যই রোম্যান্টিক জনরায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। মনে হয়, এই ঘরানার কাজে আমি বেশি সফল।’

নির্মাতা আরিয়ান বলেন, ‘আমার এবারের গল্পটি সেই বিশ্ববিদ্যালয় জীবনের একটি গভীর প্রেম নিয়ে। যে গল্পটি দেখলে বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে ফিরে যাবেন বেশিরভাগ মানুষ। এটা আমার বিশ্বাস।’
এই উৎসবে রয়েছে আরো দুই জুটি, অপূর্ব-তটিনী ও তৌসিফ-তিশা। তারা যথাক্রমে অভিনয় করেছেন জাকারিয়া সৌখিনের ‘পথে হলো দেরি’ এবং প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’ নাটকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights