সব মাদ্রাসায় পিটি-সমাবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

অনলাইন ডেস্ক

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক না থাকা মাদ্রাসাগুলোকে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দেওয়া ও শূন্য পদে দ্রুত পূরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চিঠিতে জানিয়েছে, ‌‘বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াচর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ–যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করা আবশ্যক। এ অবস্থায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকেরা তাঁদের মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজনপূর্বক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।’

‘যেসব মাদ্রাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ রয়েছে, সেগুলোয় কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী কোনো শিক্ষককে সাময়িকভাবে ওই দায়িত্ব পালন করার জন্য প্রতিষ্ঠানপ্রধানরা দায়িত্ব প্রদান করবেন। একই সঙ্গে ওই শূন্যপদ পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights