ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ঝন্টু মিয়া (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ঝন্টু মিয়ার বাবার নাম মধুমিয়া। ঝন্টু মিয়া কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তবে কোন মামলায় তিনি আটক ছিলেন তা জানা যায়নি।

শনিবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝন্টু মিয়াকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী পিয়াস বলেন, রাত দেড়টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঝন্টু মিয়া। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights