ঢামেকে হাজতির মৃত্যু
অনলাইন ডেস্ক
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঝন্টু মিয়া (৫২) নামে এক হাজতি মারা গেছেন। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, কারা হেফাজতে থাকা ঝন্টু মিয়া নামের এক বন্দির মৃত্যু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঝন্টু মিয়ার বন্দী নম্বর ৩৫৭৬৪/২৩।
তার বিরুদ্ধে একটি মামলার বিচার চলমান রয়েছে। তবে তিনি কোন মামলায় বন্দি ছিলেন এবং তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা। তারা বলেন, বিস্তারিত পরে জানানো হবে বলেও মো. বাচ্চু মিয়া জানান।
