ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে চতুর্থ দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ রেখে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। এসময় তারা একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট আটকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিক ও যাত্রীদের।

এলাকাবাসী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, টানা চতুর্থ দিনের মতো বৃহস্পতিবারও প্রথমে উপজেলার মৌচাক এলাকায় সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সড়ক অবরোধ করে হাটতে হাটতে পর্যায়ক্রমে সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকা পর্যন্ত অবস্থান করছে শ্রমিকরা। এক পর্যায় উত্তেজিত শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাঙচুর চালায়। দুপুরে উপজেলার পল্লীবিদ্যু এলাকায় মহাসড়কে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্দ শ্রমিকরা। এ কারণে সকাল থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এ সড়কে চলাচলরত মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শ্রমিকরা জানান, তাদের নুন্যতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছে। তাদের দাবি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সবকিছুর দাম বেড়েছে। কিন্তু প্রায় এক যুগ আগে শ্রমিকদের যে নুন্যতম বেতন ৮ হাজার ২০০ টাকা করেছিল। দ্রব্যমূল্যের দামের যে ঊর্ধ্বগতি এর সঙ্গে তাল মিলিয়ে চলা এবং পরিবার নিয়ে এখানে ভাড়া থেকে চলা তাদেও জন্য খুবই কষ্টদয়ক ব্যাপার হয়ে গেছে। গত ২৩ অক্টোবর থেকে আমরা আন্দোলন শুরু করেছি।
শিল্প পুলিশের ওসি নিতাই সরকার জানান, সকালে মৌচাক এলাকায় মহাসড়কে অবস্থান করে শ্রমিকরা। এরপর শ্রমিকরা সফিুপুর এলাকায় করে। তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলছে। এখন পল্লীবিদ্যুৎ এলাকা শ্রমিকরা বিক্ষোভ করছে। তবে আইনশৃংখলা বাহিনীর সদস্য মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights