ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রচার সেল গঠন

অনলাইন ডেস্ক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট প্রচার সেল গঠন করা হয়েছে।

এ সেলের অনুমোদন দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম।

বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রচার সেলের সদস্যরা হলেন মো. ফরহাদ হোসেন, আকবর হোসেন নান্টু, হাজী মোহাম্মদ নাজিম, জামশেদুল আলম শ্যামল, মাহফুজ কবির মুক্তা, আবুল হাসেম, আলমগীর খান লিপু, হুমায়ুন কবির, রবিউল ইসলাম দিপু, ইমতিয়াজ আহমেদ টিপু এবং এ.এইচ.এম. রেজওয়ানুল সাঈদ রোমিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights