ঢাবিতে বৈধ সিটের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শতভাগ আবাসিকীকরণ ও ১ম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে ঝুম বৃষ্টিতে ভিজে মৌন মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রবিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে এ মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। আমরা এখানে এই কয়েকজন মানুষ শুধু দাঁড়িয়েছি তাই না। আমাদের সঙ্গে আরও শিক্ষার্থী আছে যারা শুধু থাকার জায়গা না থাকার কারণে ঢাকায় আসতে পারছেন না। আমরা বারবার স্মারকলিপি দিয়েছি তবে আমাদের সঙ্গে কোন যোগাযোগই করা হয়নি। আমরা জানি সিটের অনেক সংকট। এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই পড়াশুনা করে। নিম্ন পরিবারের একজন শিক্ষার্থী কিভাবে বাইরে থাকার খরচ বহন করবে? আবার যারা বাইরে থাকে তাদের নিরাপত্তা নিয়ে কতটুকু চিন্তা করে প্রশাসন? রাজনৈতিক দখলদারিত্বমুক্ত হওয়ার পরও সিট সংকট দূর না হওয়াই প্রমাণ করে প্রশাসনিক ব্যর্থতা। তাছাড়া শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ থেকে হল কর্তৃপক্ষ আমাকে কী কী সুবিধা দিতে পারছে? এবং তার জবাবদিহিতা কোথায়?
তারা আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষ উভয়ই মেধার ভিত্তিতে চান্স পায়। কিন্তু নারীদের জন্য হলের সংখ্যা ৫টি আর পুরুষদের জন্য হলের সংখ্যা ১২টি। এর মাধ্যমে বুঝতে পারি নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে প্রশাসন কতটা উদাসীন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights