ঢাবিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নন-ফিকশন বইমেলা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এ বইমেলা। আগামী মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এদিকে, মেলা উপলক্ষ্যে রবিবার অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, এ বছর সর্বমোট ৪১ টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। মেলায় অংশগ্রহণ করবে- অনন্যা, অনিন্দ্য প্রকাশ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আলোঘর প্রকাশনা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লি., ঐতিহ্য, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কোয়ান্টাম, গ্রন্থিক প্রকাশন, জাগৃতি প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, জার্নিম্যান বুকস, ডেইলি স্টার বুকস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, তাম্রলিপি, দিব্যপ্রকাশ, দ্যু প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি., পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাতিঘর, বাঙ্গালা গবেষণা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, ভাষাচিত্র, মাওলা ব্রাদার্স, রকমারি, শ্রাবণ প্রকাশনী, সংহতি প্রকাশন, সময় প্রকাশন, সাহিত্য প্রকাশ, সুবর্ণ, স্বরে অ। মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকবে র‌্যাফেল ড্র-র আয়োজন। র‌্যাফেল ড্রয়ে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার।

এ বছর প্রথমবারের মতো ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’ পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে বইমেলা কর্তৃপক্ষ। মেলায় অংশ নেওয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেল ২০২৩ এর দুটি নন-ফিকশন বই নির্বাচিত করবেন। মেলার শেষদিন সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত দুটি বইকে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights