ঢামেক হাসপাতালের ৭ তলা থেকে লাফিয়ে পড়ে রোগী আহত

অনলাইন ডেস্ক

ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে এসে নতুন ভবনের সপ্তম তলার জানালা দিয়ে লাফিয়ে ৪র্থ তলার উপর পড়ে জহিরুল ইসলাম (২৭) নামে এক রোগী গুরুতর আহত হয়েছেন। তিনি ঐ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১১ মার্চ) রাতে ঘটনাটি ঘটে।

সংবাদ শুনে আশপাশের লোকজনের চিৎকার হৈ-চৈ শুনে মেডিকেলের আনসার সদস্যরা দেখতে পান, ৪র্থ তলায় আটকে আছেন ওই রোগী। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো: উজ্জ্বল মিয়া।
ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার বড়ইহাতি চকপাড়া গ্রামের মৃত আসাদুজ্জামান ও মা জোসনা বেগম এর ছেলে জহিরুল। এক ভাই এক বোনের মধ্যে সে বড়।

চিকিৎসকের বরাদ দিয়ে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রোগীটির পা, কোমর ও মাথায় ফ্যাকচার হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

রোগীর ছোট ভগ্নিপতি নিলয় বাবু বলেন, জহিরুল একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। হঠাৎ করে তার বিভিন্ন সমস্যা দেখা দেয়। মাঝে মধ্যে এলোমেলো কথাবার্তা বলতেন। পরে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে গত তিন দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। সে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তার সেবার জন্য তার পাশে ছিলেন তার মা জোসনা বেগম। সঙ্গে এক শিশুও ছিল। রাত আনুমানিক এগারোটার দিকে তার মা ওয়াস রুমে যান। এই ফাকে জহিরুল হাসপাতালের পেছনের দিকে জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন বলে জানতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights