তারাও খুলনার সমাবেশে

রফিকুল ইসলাম রনি, খুলনা থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে খুলনার কয়রা উপজেলা থেকে হুইলচেয়ার যোগে আওয়ামী লীগের সমাবেশে এসেছেন শারীরিক প্রতিবন্ধী নুরুল আমিন। তিনি কয়রা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সঙ্গে যুক্ত।

সমাবেশে কেন এসেছেন জানতে চাইলে নুরুল আমিন জানান, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা করেছেন। যাতায়াত ব্যবস্থা সুগম করার পাশাপাশি যাপিত জীবনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধীদের জন্য কাজ করে গেছেন। তাই শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছি। এসময় তিনি আবারও বঙ্গবন্ধু কন্যাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

অন্যদিকে, শরীয়তপুরে জন্ম নেয়া ঢাকায় বসবাসরত মো. আলীও গাড়িতে করে ঢাকা থেকে খুলনার সমাবেশে গায়ে জাতীয় পতাকা খচিত জামা, মাথায় বেতের তৈরি নৌকা এবং হাতে প্লেকার্ড নিয়ে এসেছেন। তিনি জানান, যেখানেই আওয়ামী সমাবেশ সেখানেই তিনি যান। তার দাবি উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার বারবার দরকার।
তিনি আরও জানান, সভা-সমাবেশ না থাকলে ঢাকায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় অফিস প্রাঙ্গণে ও ধানমণ্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে তার দাবি নিয়ে অবস্থান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights