তারাকান্দায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমা ও তার পুত্র আরাফাত রহমান কোকোসহ বিভিন্ন আন্দোলনে নিহত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে। আজ বিকালে তারাকান্দা উত্তর বাজারে ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার, কাজী আব্দুল বাতেন ও শামছুল হুদা তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, শামীম তালুকদার, ইবনে কাসেম মাস্টার, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম, আজাহারুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ডাঃ আনোয়ার রশিদ, তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এইচ এম জুয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights