তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে‌ ফরিদপুরে আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি

রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চণ্ডিপুরে হরিসভার মাঠে সর্বস্তরের জনগণের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আবুল বাশারের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নেতৃস্থানীয়রা বক্তব্য দেন।

বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সভায় যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights