তাহিরপুরে কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা কৃষক দলের চার সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।

কমিটিতে লুৎফর রহমানকে আহবায়ক ও আবুল কালামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আব্দুল মোতালিব ও মোহাম্মদ গোলেনূরকে কমিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ।
কৃষক দল নেতা লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হাজী আকুল আলী, ফেরদৌস আলম আখঞ্জী, সিরাজুল ইসলাম পলাশ, সদস্য আব্দুল মন্নাছ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights