তুরস্কের সংসদে বাজেট নিয়ে তুমুল হাতাহাতি
তুরস্কের সংসদে ২০২৬ সালের বাজেট প্রস্তাব নিয়ে শাসক দল ও প্রধান বিরোধীদলের উত্তেজনা চরমে পৌঁছেছে। রবিবার দুই পক্ষ সংসদেই হাতাহাতি ও ঘুষি বিনিময়ে জড়িয়ে পড়ে।
শাসক দল আক পার্টির (একিপি) সদস্য মুস্তাফা ভারাঙ্ক ও প্রধান বিরোধীদল সংগৃহীত গণতান্ত্রিক পক্ষ (সিএইচপি)-র উপদেষ্টা গোকান গুনায়দিন প্রথমে তীব্র বাকবিতণ্ডা শুরু করেন। পরে তাদের সঙ্গে অন্যরাও যোগ দিলে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংসদে সিএইচপি চেয়ারম্যান ওজগুর ওজেলকে লক্ষ্য করে মুস্তাফা ভারাঙ্ক বলেন, সিএইচপি-শাসিত শহরগুলোর কৃষকদের এখনও বিনামূলে ট্রাক্টর দেওয়া হয়নি। অথচ এ নিয়ে তাদের বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এর জবাবে গুনাইদিন সরকারকে কটাক্ষ করে বলেন, একে পার্টি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তারা সিএইচপি পরিচালিত পৌরসভাগুলোর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচার চালাচ্ছে।
সংঘর্ষ অন্তত দশ মিনিট ধরে চলে। নিরাপত্তা কর্মকর্তা ও কিছু সংসদ সদস্যের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও পুরোপুরি শান্ত হতে বেশ সময় নেয়। তবে সবকিছুর পরও বাজেট পাস হয়েছে। ভোটে ২০২৬ অর্থবছরের বাজেট আইন ৩২০ ভোটে পাস হয়।
সংঘর্ষের সময় প্রধান বিরোধী দল সিএইসপির নেতা ওজগুর ওজেল এবং পরাজিত দলের অন্যতম অংশ জাতীয়তাবাদী আন্দোলন দল (এমএইপি)-র নেতা দেভলেত বাহচেলি সংসদে উপস্থিত ছিলেন। তবে তারা সরাসরি সংঘাতে অংশ নেননি।
সূত্র: মিডলইস্ট আই, তুর্কি টুডে
