তুরস্ক-চীন এবং এশিয়ার কয়েকটি পথে চলছে ইরানের ফ্লাইট

অনলাইন ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞার মুখেও তেহরান থেকে তুরস্ক, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান ও পাকিস্তানে ইরানের বিমান চলাচল অব্যাহত রয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দরটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান রামিন কাশেফ-আজার তাসনিমকে বলেন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও জর্জিয়াসহ যেসব রুটে আগে ফ্লাইট বাতিল করা হয়েছিল, সেগুলো ছাড়া অন্য কোনো দেশ নতুন করে বিমান চলাচলের ওপর কোনো বিধিনিষেধের ঘোষণা দেয়নি।

তিনি জানান, স্থগিত হওয়া রুটগুলো পুনরায় চালু করার বিষয়ে ইরানি বিমান চলাচল কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন; তবে এর বাইরে ইমাম খোমেইনি বিমানবন্দরে আসা-যাওয়ার সব ফ্লাইট স্বাভাবিকভাবেই চলছে।

চলতি সপ্তাহে ইরাকের সব বিমানবন্দরে নিষেধাজ্ঞাটি কার্যকর করা হয়েছে। এতে পবিত্র শহর নাজাফের বিমানবন্দরে বড় ধরনের ভোগান্তি দেখা দিয়েছে। ইরান থেকে ইরাকে আসা বেশিরভাগ ফ্লাইটের প্রধান গন্তব্য এই বিমানবন্দর। এছাড়াও ওমান ও সংযুক্ত আরব আমিরাত ইরানের ফ্লাইট চলাচল স্থগিত করে।

এর জবাবে ইরানের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোখবার এক্সে দেওয়া পোস্টে বলেছেন, তেহরানকে বিমান চলাচল ও বিমানবন্দরের সুবিধা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তবে এ অঞ্চলের কোনো দেশেরই আর সেই সুযোগ থাকবে না।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights