তুরাগে নৌকা ভ্রমণে ফ্রান্সের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণ করেছেন ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তুরাগ তীরে পৌঁছান তিনি। সেখানে বৃষ্টির মধ্যেই তুরাগ নদ ঘুরে দেখেন ইমানুয়েল। এসময় নৌকাবাইচ উপভোগ করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ম্যাক্রোঁ।

এর আগে সকালে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানাসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ভারতে জি-২০ সম্মেলনে অংশ নেয়ার পর রবিবার রাত সোয়া ৮টায় ঢাকায় পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাখোঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা।

সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে ইমানুয়েল ম্যাক্রোঁ। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights