তেল আবিবে মুহুর্মুহু রকেট হামলা হামাসের

অনলাইন ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের তেল আবিব শহরে। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, তেল আবিব ব্যস্ত এক ফুটপাতে রকেটের বড় টুকরো পড়ে আছে। আরেকটি ভিডিওতে তেল আবিবের একটি স্কুলের পাশের পার্কে ধ্বংসাবশেষ দেখা যায়। এ সময় সেখানে ধোঁয়া উড়তেও দেখা যায়।

মঙ্গলবারের এই হামলায় তেল আবিবে বেশ কয়েকজন আহত হয়েছে বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে তেল আবিবের বিভিন্ন এলাকা লক্ষ্য করে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে হামাস। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। রকেটের ধ্বংসাবশেষের আঘাতে ওই ব্যক্তি আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ বলছে, গাজা থেকে তেল আবিবে একযোগে প্রায় ১৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব শহরের কেন্দ্র ও এর আশপাশের কয়েকটি শহরেও রকেট হামলা হয়েছে। এ সময় বাসিন্দাদের সাইরেন বাজিয়ে সতর্ক করে দেওয়া হয়।
এদিকে, লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলের উত্তরাঞ্চলেও কয়েক দফা রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের কয়েকটি বসতি লক্ষ্য এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সূত্র: বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights