তেহরানের বাসিন্দাদের দ্রুত শহর ত্যাগের নির্দেশ ইরানের

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জেরে তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে দিতে বললো ইরান। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আল জাজিরা জানায়, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ বাসিন্দাদের রাজধানী তেহরানের বাসিন্দাদের ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

দেশটির নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘উদ্ভুত পরিস্থিতির কারণে, পরিস্থিতি শান্ত থাকাকালীন সময়েই আপনাদের (শহরের বাসিন্দাদের) উচিত, যতদূর সম্ভব এবং সম্ভব হলে অন্য স্থান বা শহরে চলে যাওয়া।’

এদিকে ইসরায়েলের হামলায় দক্ষিণ ইরানের হরমোজান প্রদেশের মিনাব শহরের একটি স্কুলে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights