২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্র দুটি সফলভাবে ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কে বা কোন দেশ থেকে নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights