তোমাকে তবু আমি ফেলেছি হারায়ে
কবিঃ হাসিনা মরিয়ম-
এখনও আমার কৈশোর আমাকে হাতছানি দিয়ে ডাকে
– ভৈরব নদীর ধার ঘেষে আমাদের ছায়াঘেরা হিজলতলীর গ্রাম
– নদীরপাড় ধরে বিস্তির্ন ফসলের মাঠ…
চারদিকে সবুজ আর সবুজ…
মৃত নদী যেন শত জনমনের সাক্ষী হয়ে আছে-
আমি শুধু অভিভূত হয়ে দেখি- কি সুন্দর!
আমার ছায়াঘেরা গ্রাম- গ্রামের চারপাশ ঘিরে আছে ফলের বাগান-
ছোট্ট কুটিরে মা আমার জন্য অপেক্ষা করে-
এখনও সেই ডাক আমার কানে সুর হয়ে বাজে-
এখন কৈশোর পেরিয়ে যৌবনে এসে ফিরে ফিরে
যাই
সেই ফেলে আসা দিনগুলির কাছে-
যেখানে আমার স্মৃতিরা ছড়িয়ে আছে-
সেই ও পাড়ার গায়েনের মেয়ে- যার সাথে কেটেছে আমার কৈশোরের সোনালী দিনগুলি-
তারপর ছাড়াছাড়ি সে চলে গেছে
কোথায় আছে সে…?
এখনও তাঁর স্মৃতি আমার- বুকের ভিতর-
রাতজাগা পাখীর মতো আর্তনাদ করে-
এখনও মনে হয়-
সে যদি ফিরে আসতো
-তাহলে আমিও ফিরে তাকাতাম…
সে সব স্মৃতি আমি সযতনে লালন করি বুকের ভিতর…
এখনও সে আছে আমার অনুভবে
এখন সেই হিজলতলীর গ্রামে যেয়ে কৈশোরে ফিরে যেতে ইচ্ছে করে
আমার
যেখানে সুর ছিল-ছন্দ ছিল
.- আজ সেই সুর ছিড়ে গেছে-তারপরও হিজলতলী আমাকে হাতছানি দিয়ে ডাকে.
