ত্বকের উজ্জ্বলতা ফেরাতে কফি-মধুর ফেসপ্যাকের উপকারিতা জেনে নিন

অনলাইন ডেস্ক

ত্বকের যত্নে ঘরোয়া উপাদানের ব্যবহার বেশ জনপ্রিয়। এর মধ্যে কফি ও মধু দিয়ে তৈরি ফেসপ্যাক অন্যতম। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এ ফেসপ্যাক বেশ কার্যকর। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যত্নে ভূমিকা রাখে, আর মধু ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা ফেরাতে কফি-মধুর ফেসপ্যাকের উপকারিতা-

মৃত কোষ দূর করতে সহায়ক

কফির দানাদার উপাদান ত্বকের ওপরের মৃত কোষ ও ময়লা পরিষ্কার করতে সহায়তা করতে পারে। ফলে ত্বক কিছুটা মসৃণ ও সতেজ দেখায়।

প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়

কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্লান্তভাব কমাতে সাহায্য করে। অন্যদিকে মধু ত্বককে ময়েশ্চারাইজ করে উজ্জ্বলতা বাড়ায়।

ব্রণ ও দাগ কমাতে সহায়ক

মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের জীবাণু দূর করতে সাহায্য করে। এতে ব্রণ কমতে পারে এবং ব্রণের দাগও হালকা হতে পারে।

ত্বক কোমল রাখে

শুষ্ক ত্বকের জন্য মধু খুবই উপকারী। এটি ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে নরম ও মসৃণ রাখে।

চোখের নিচের ফোলাভাব কমাতে সহায়ক

কফিতে থাকা ক্যাফেইন ত্বকের ফোলাভাব কমাতে সহায়ক হতে পারে। তাই চোখের নিচে ক্লান্তভাব বা হালকা ফোলা ভাব কমাতেও এই প্যাক উপকারী।

যেভাবে তৈরি করবেন

এক চা চামচ কফি গুঁড়া ও এক চা চামচ খাঁটি মধু ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা গোলাপজলও যোগ করতে পারেন।

ব্যবহারের নিয়ম

মুখ পরিষ্কার করে প্যাকটি পুরো মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই বার ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যেতে পারে।

তবে যাদের ত্বক সংবেদনশীল, তারা ব্যবহারের আগে হাতে অল্প করে পরীক্ষা করে নেওয়া ভালো। ত্বকে জ্বালা বা অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights