দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচটি এখন ৪৩ ওভারের

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। কিন্তু বৃষ্টির কারণে যথাসময়ে টস অনুষ্ঠিত হয়নি। শেষ পর্যন্ত একঘণ্টা বিলম্বে টস হলেও ম্যাচ মাঠে গড়াতে সময় চলে যায় দুই ঘণ্টারও বেশি।

ফলে ওভার কমিয়ে দেওয়া হয়েছে ৭টি করে। অর্থাৎ দুই দল ৪৩ ওভার করে পাবে এই ম্যাচে। এরই মধ্যে ব্যাটিংয়ে নেমেছে নেদারল্যান্ডস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ডাচদের সংগ্রহ বিনা উইকেটে ১৬ রান।

এর আগে একঘণ্টা বিলম্বে টস করতে নেমে জয় পান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। টস জিতেই তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫ মিনিটে টস হয়।

এই ম্যাচে একটি করে পরিবর্তন দুই দলেই। তাবরিজ শামসির পরিবর্তে একাদশে আনা হয়েছে জেরার্ল্ড কোয়েৎজেকে। অন্যদিকে নেদারল্যান্ডস দলে রায়ান ক্লেইনের পরিবর্তে আনা হয়েছে লোগান ফন বিককে।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশাভ মাহরাজ, জেরার্ল্ড কোয়েৎজে এবং লুঙ্গি এনগিদি।

নেদারল্যান্ডস একাদশ
ভিক্রামজিৎ সিং, ম্যাক্স ও’দাউদ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাইবরান্ড এঙ্গেলব্রেখট, রোয়েলফ ফন ডার মারউই, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights