দলকে আরো চাপে ফেলে ফিরলেন লিটন

অনলাইন ডেস্ক

জ্বর কাটিয়ে দলে ফিরে পাকিস্তানের বিপক্ষে শুরুটা ভালোই করেছিলেন লিটন কুমার দাস। ১৩ বল খেলা ইনিংসে চারটা চার হাঁকিয়ে লিটন তুলেছিলেন ১৬ রান। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদির বলটাকে ভালোভাবে সামলাতে না পেরে ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন লিটন।

তার আগে দলীয় রানের খাতা খোলার আগেই ওপেনার মেহেদী হাসান মিরাজ নাসিম শাহর শিকার হয়ে ফিরেছেন শূন্য রানে।

লাহোরে চলতি এশিয়া কাপে দ্বিতীয় বারের মতো ওপেন করতে নেমে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন মিরাজ। এর আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন এই অলরাউন্ডার। একই স্টেডিয়ামে বল হাতে উইকেট নিয়েও হয়েছিলেন ম্যাচ সেরা।
চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় তিনে ব্যাট করতে নেমেছিলেন বাংলাদেশের নিয়মিত ওপেনার লিটন কুমার দাস।

এর আগে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights