দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন। আর সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে।’
মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
