দিনাজপুরের প্রবীণ সাংবাদিক ইদ্রিস আলীর মৃত্যুতে জেলা বিএনপির শোক

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুরের প্রবীণ সাংবাদিক মো. ইদ্রিস আলীর মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোকাররম হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ইদ্রিস আলী বুধবার ভোর রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর-২০২৩)
দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে ও দ্বিতীয় জানাজার নামাজ বাদ জোহর দুপুর ২টায় বালুবাড়িস্থ দিনাজপুর বিএড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর লাশ শেখ জাহাঙ্গীর গোরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights