দিনাজপুরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি :
গতকাল রবিবার ৫ মার্চ দুপুর আনুমানিক ১২ টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে দীর্ঘ এক যুগের বেশি অবৈধ দোকানপাট করে পেশি শক্তি ব্যবহার করে রাজনৈতিক ছত্র ছায়ার নাম ভাঙ্গিয়ে অবৈধ ভাবে দোকানপাট ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল অবৈধ দোকানপাট ব্যাবসায়ীরা। অবৈধ দোকানপাট উচ্ছেদের ব্যাপারে দিনাজপুর রেলওয়ে
সুপারিন্টেন্ডেন্ট (এসএস) এবিএম জিয়াউর রহমান(জিয়া) জানান,বাংলাদেশ রেলওয়ে (জিএম) এর নির্দেশে এই অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চলছে।রেলওয়ে প্ল্যাটফর্মের ভেতরে বৈধ দোকানদার গণ জানান রেলওয়ে (জিএম) কর্তৃক ঘোষিত রেলওয়ে প্ল্যাটফর্মের ভেতর কোন দোকানপাট থাকবেনা তারই প্রেক্ষিতে রেলওয়ে প্ল্যাটফর্মের বাহিরে বৈধ লাইসেন্স ধারীদের প্ল্যাটফর্মের বাহিরে স্টেশন চত্বরে সুন্দর সুশৃংখল ভাবে (এসএস) সাহেব আমাদের বৈধ ব্যাবসায়ীদের সারিবদ্ধ ভাবে দোকান বসিয়ে সুন্দরভাবে ব্যাবসা করার সুযোগ করে দেন, এতে করে আমরা খুশি তবে অবৈধ দোকানপাট পরিচালকরা বিভিন্ন ভাবে উচ্ছেদ অভিযানের কর্মকর্তাদের হয়রানির চেষ্টা করছে যা আমরা প্রত্যাখ্যান করছি। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন (এস এস ) প্রশাসন রেলওয়ে নিরাপত্তা বাহিনী( আর এন বি) এবং রেলওয়ে থানা( জি আর পি) পুলিশসহ স্থানীয় সাংবাদিক, সুধিসমাজের নেতৃবৃন্দ ।

বার্তা প্রেরক: আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি
মোবাইল :০১৭২১৪৬০০০৮
তারিখ :৫/৩/২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights