দিনাজপুরে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত
আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদুল আজহা’র নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দান ঈদগাহ মাঠে। এই জামাতে কয়েক লক্ষ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন বলে জানিয়েছেন আয়োজকরা। অপরদিকে আহলে হাদিস অনুসারীদের ঈদুল আজহা’র সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে। এছাড়া জেলার ১৩টি উপজেলার প্রায় ৭হাজার ঈদগাহ মাঠে ও মসজিদে ঈদুল আজহা’র নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯ জুন-২০২৩) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর জেলা প্রশাসন ও পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দান ঈদগাহ মাঠে ঈদুল আজহা’র নামাজের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক লাখ লোকের সমাগমে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে দিনাজপুরসহ ঠাকুরগাঁও, প গড়, নীলফামারী জেলা ও আশপাশের বিভিন্ন জেলার লোকজন শরিক হন। এবারে এই জামাতে অংশগ্রহণের জন্য প গড় থেকে দিনাজপুর ও পার্বতীপুর থেকে দিনাজপুর পর্যন্ত দুইটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া জেলা শহর ও আশপাশের এলাকার অর্ধশতাধিক ঈদগাহ মাঠে ও মসজিদে ঈদুল আজহা’র নামাজের জামাত অনুষ্ঠিত হয়। দিনাজপুর শহরের যে-সব স্থানে ঈদুর আজহা’র নামাজের জামাত অনুষ্ঠিত হয় সেগুলো হলো-চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, লালবাগ ফুটবল খেলার মাঠ, বালুয়াডাঙ্গা কা ন ব্রিজ সংলগ্ন ঈদগাহ মাঠ, কা ন কলোনি ঈদগাহ মাঠ, পশ্চিম বালুয়াডাঙ্গা মিনার মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, পাটুয়াপাড়া ঈদগাহ মাঠ, পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, রামনগর ঈদগাহ মাঠ, মুদিপাড়া ঈদগাহ মাঠ, ঘাষিপাড়া ঈদগাহ মাঠ, ফকিরপাড়া ঈদগাহ মাঠ, সুইহারী ঈদগাহ মাঠ, মহারাজা উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, ঈদগাহবস্তি ঈদগাহ মাঠ, পুলহাট ঈদগাহ মাঠ, তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, ৪নং উপশহর ঈদগাহ মাঠ, ৭নং উপশহর ঈদগাহ মাঠ, ৮নং উপশহর ঈদগাহ মাঠ, রাজবাটি ঈদগাহ মাঠ, শিকদারহাট ঈদগাহ মাঠ, কাশিপুর উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠসহ অর্ধশতাধিক উন্মুক্ত স্থানে এবং মসজিদে ঈদুল আজহা’র নামাজের জামাত অনুষ্ঠিত হয়। দিনাজপুর শহরের বাইরে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয় চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ,১ নং চেহেলগাজী ঈদগাহ মাঠ , নশিপুর ঈদগাহ মাঠে ও চাঁদগঞ্জ ঈদগাহ মাঠসহ প্রতিটি গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার ১৩টি উপজেলার প্রায় ৭ হাজার ঈদগাহ মাঠে ঈদুল আজহা’র নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
