দিনাজপুরে বলাৎকারের অভিযোগে একজন আটক

দিনাজপুর প্রতিনিধি:

বিস্কুট ও চা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দিনাজপুরের হাকিমপুরে প্রতিবন্ধী এক কিশোরকে বলাৎকার করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে হাকিমপুর উপজেলার চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন পুলিশ। গ্রেপ্তারকৃত সামছুল আলম (৪১) হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবন্ধী এক কিশোরকে বিস্কুট ও চা খাওয়ার প্রলোভন দেখিয়ে চন্ডিপুর গ্রামের একটি পুকুরপাড়ের ঝোপে নিয়ে যান সামছুল আলম। এরপর তিনি ওই কিশোরকে বলাৎকার করেন। এসময় কিশোরের চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। ওই ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights