দিনাজপুরে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়
মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়
করেছেন ধর্মপ্রান মুসল্লিরা। বৃহস্পতিবার (২৫
এপ্রিল-২০২৪) সকাল ১০টায়, দিনাজপুর শহরের লালবাগ
ফুটবল খেলার মাঠে দিনাজপুর শহর জামায়াতের
আয়োজনে, এই ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়।
ইস্তিস্কার নামাজে ইমামতি করেন, স্টেশন রোড আহলে
হাদিস জামে মসজিদের ইমাম ও খতিব, মাওলানা মো.
আবু বকর। ইস্তিস্কার নামাজে দিনাজপুর শহর
জামায়াতে ইসলামির আমির, মো. রেজাউল ইসলামসহ
সর্বস্তরের বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইস্তিস্কার নামাজের ইমাম,
মাওলানা মো. আবু বকর বলেন, মানুষ আল্লাহর পথ থেকে
সরে পাপাচারে লিপ্ত হওয়ার কারণে অনাবৃষ্টি,
অতিবৃষ্টি, বন্যা, খরা, বজ্রপাত, ভূমিকম্প, ভূমিধস
এসব প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। এই
প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে হলে আল্লাহর
বিধান সঠিকভাবে পালন ও রাসুল (সা.) প্রদর্শিত পথে
চলতে হবে।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের
দরবারে, সবার জীবনের সব গুনাহ মাফ চেয়ে, আল্লাহ্ধসঢ়;র
রহমত ও বরকত কামনা করে বৃষ্টির জন্য মুনাজাত করা হয়।
বার্তা প্রেরক ঃ মোঃ ইসমাইল হোসেন
