দিনাজপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন পাঁচজন

দিনাজপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনে বিভিন্ন দলের পাঁচ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার ছিল প্রত্যাহারের শেষ দিন ছিল।

যারা প্রত্যাহার করেছেন তারা হলেন, দিনাজপুর-২আসন থেকে জাতীয় পার্টি (জেপি)র সুধীরচন্দ্র শীল, দিনাজপুর-৩(সদর) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস এর রেজাউল করিম, দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস আব্দুল কাদের চৌধুরী, জামায়াতের প্রার্থী মাওলানা মো.আনোয়ার হোসেন, দিনাজপুর ৬ (বিরামপুর ঘোড়াঘাট নবাবগঞ্জ হাকিমপুর) আসনে এবি পার্টি মো. আব্দুল হক।

জেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

অপরদিকে, বৈধ প্রার্থী রইলেন ৪০ জন। দিনাজপুর-১ আসন থেকে ছয়জন, দিনাজপুর-২ আসন থেকে আটজন, দিনাজপুর-৩ আসন থেকে আটজন, দিনাজপুর-৪ আসন থেকে চারজন, দিনাজপুর-৫ আসন থেকে সাতজন এবং দিনাজপুর-৬ আসন থেকে সাতজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights