দিনাজপুর ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর পৌরসভা ১১ নং ওয়ার্ড মিশন রোড মসজিদ সংলগ্ন এলাকায় দিনাজপুর ক্লাব স্থাপিত হয় ২০১১ সালে। এরপর এগিয়ে যেতে থাকে ক্লাবটি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে থেকে সুনাম অর্জন করে। প্রাইমারি স্কুল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজের ছাত্র-ছাত্রীদের শিক্ষা, খেলাধুলায় মনোনিবেশ, শারীরিক চর্চা, শিক্ষামূলক কর্মকাণ্ডসহ স্থানীয় মানুষের সমস্যায় পাশে দাঁড়ান এই ক্লাব কর্তৃপক্ষ। আর এভাবেই ১৩ বছরে পদার্পণ করলো দিনাজপুর ক্লাবটি।
গত বুধবার ১০ জানুয়ারি ২০২৪ সকাল ৯ টায় মিশন রোড এলাকায় অবস্থিত দিনাজপুর ক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, আত্মার মাগফেরাত কামনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বালিশ খেলা, ছোট ও বড়দের ফুটবল খেলা, শারীরিক চর্চা, অনুষ্ঠিত হয়। মেসার্স পৃথিবী বুক স্টলের অর্থায়নে ক্লাব সদস্যসহ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে তিনশত, টি শার্ট ও বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। সভাপতিত্ব করেন দিনাজপুর ক্লাবের সভাপতি এস.এন.আকাশ, স ালনা ও পরিচালনা করেন ক্লাবটির সাধারণ স¤পাদক মোঃ নূর ইসলাম নয়ন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেসার্স পৃথিবী বুক স্টলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আব্দুল মজিদ দিনাজপুর ক্লাবটির প্রশংসা পূর্বক সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে বলেন, স্বাধীনতার উত্তর থেকেই অর্থাৎ ১৯৭৫ সাল থেকেই মেসার্স পৃথিবী বুকস্টলটির জন্ম। এরপর ১৯৯২ সাল থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন এর পূর্ব গেটের বাম পাশে অবস্থিত এই বুক স্টলটি। আমি একজন সাধারণ ব্যবসায়ী, ক্লাব সদস্য ও বিজয়ীদের মাঝে টি শার্ট ও বিভিন্ন পুরস্কার দিতে পেরে আমি আনন্দিত। আমাকে সম্মানিত করায় দিনাজপুর ক্লাব কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও সেবামূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল হুদা দুলাল, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি জি.এম. হিরু, হাজী মোঃ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কৃষিবিদ প্রফেসর ড. মোঃ নাজমুল হুদা টিটু, আলফা এইচ এন্ড ই ডেভেলপমেন্ট লিঃ এর পরিচালক মোঃ শাহ সালম নূর আকাশসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে বিকেল ৩ টায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি শেষ হয়।
