দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক

দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা হলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ফয়জুল ইসলাম ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকার। এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দুটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফয়জুল ইসলামের নিয়োগ আদেশ আগামী ২২ ফেব্রুয়ারি এবং সুকেশ কুমারের নিয়োগ আদেশ ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। ফয়জুল ইসলামকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান এবং সুকেশ কুমার সরকারকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights