সস্ত্রীক দেশে ফিরলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা শেষে এক সপ্তাহ পর সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর বিএনপি মহাসচিব রাজধানীর উত্তরায় নিজের বাসায় পৌঁছেছেন। এর আগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে অবতরণ করেন।

গত ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মির্জা ফখরুল সিঙ্গাপুরের সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে (এনইউএইচ) চিকিতসা নেন। তার স্ত্রী রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়। তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হসপিটালে চিকিৎসা নেন। সপ্তাহখানেক পর তারা দেশে ফিরলেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। গত বছর রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি যেতে পারেনি। সর্বশেষ ২০২১ সালের ৩০ জানুয়ারি মির্জা ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights