প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাওঃ নেছার আহমদ (এম এ) গাজীপুর মহানগর সংবাদদাতাঃ
গাজীপুর মহানগরের ৩ নং ওয়ার্ড কাউন্সিল মোঃশাাহিন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অন লাইন মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। শাহিন মোল্লা আজ মঙ্গলবার বেলা ১১ ঘটনার সময় বারেন্ডা তার নিজ অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন,তিনি বলেন আমাকে জড়িয়ে যে সমস্ত সংবাদ প্রচার করা হয়েছে আমি ঐ সংবাদের তীব্র নিন্দা জানাই। আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ সংবাদ গুলো প্রচার করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ খান,সাবেক মেম্বার আলহাজ্ব মোঃ আবু তালেব সাহেবসহ এলাকার বিভিন্ন পেশা শ্রেনির লোকজন। শাহীন মোল্লা বলেন, আমি কখনো কোন ঝুট ব্যবসার সাথে জড়িত ছিলাম না, এখনো করি না,এনায়েতপুর এলাকা থেকে গত ১/২/২৪ইং তারিখে ৪ জন মাদক কারবারীকে আটক করেন আইন শৃঙ্খলা বাহিনী, পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)এর সারণি১৪(গ) ধারায় মামলা রুজু করা হয়, কাশিমপুর থানা মামলা নং ০৩ ১/২/২৪।এই মামলার ৪ জন আসামি হলো সিরাজগন্জ জেলার মৃত আঃ আজিজের ছেলে মোঃ রাসেল মিয়া(৩৭)মৃত শুকুর আলীর ছেলে মোঃইমরান আলী(৩১),জামালপুর জেলার আমির আলীর ছেলে মোঃতারেক(২৮),লালমনিরহাট জেলার মোঃমোনা মিয়ার ছেলে মোঃরবিউল ইসলাম (৩৪),এরা কাশিমপুর ও কোনাবাড়ীর বিভিন্ন এলাকায় ভাড়া থাকেন এবং মাদক ব্যবসা করেন।এই মামলায় শাহীন মোল্লার নাম উল্লেখ নেই, শুধু সামাজিক ভাবে হেয় করার জন্যই নিউজ গুলো করা হয়েছে।এলাকাবাসী জানান শাহীন মোল্লা একজন ভালো মানুষ, তিনি সব সময় মানুষের পাশে থাকেন।তাই আমরা ও এ সংবাদ সম্মেলনের মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানাই।গাজীপুর থেকে মোঃআমজাদ হোসেন
