দুই দেশের ‘যুদ্ধের মঞ্চ’ হবে না জর্ডান : বাদশাহ আবদুল্লাহ

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় বলেছেন, তার দেশ কখনোই ‘আঞ্চলিক যুদ্ধের মঞ্চে’ পরিণত হবে না। মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। বাদশা উল্লেখ করেন অন্য সবকিছুর আগে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জর্ডান বদ্ধপরিকর। তিনি বলেন, ইসরায়েলকে হামলা থেকে রক্ষার চেয়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষাই ছিল জর্ডানের উদ্দেশ্য।

ইরান গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে দেড়শ ছিল ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। তবে সেগুলোর বেশির ভাগই ইসরায়েলের আকাশসীমা পৌঁছানোর আগে ধ্বংস করা হয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল জর্ডান। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জর্ডানের নাগরিকেরা।

এ ঘটনা নিয়ে এর আগে মঙ্গলবার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর মাধ্যমে গাজা থেকে বিশ্ববাসীর নজর সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এটা থেকে তাকে বিরত রাখা। সূত্র : আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights