দুই সপ্তাহে ছিনতাই মামলায় গ্রেফতার ৬৭৯

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ১৪ দিনে অভিযান চালিয়ে ছিনতাই মামলায় ৬৭৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৩০৮টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি গণমাধ্যমে জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে চলা বিশেষ অভিযানে ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ৬৭৯ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৫০ জন, লালবাগ বিভাগ ৮৬ জনকে, মতিঝিল বিভাগ ৬৩ জনকে, ওয়ারী বিভাগ ৩০ জন, তেজগাঁও বিভাগ ২৪৪ জনকে, মিরপুর বিভাগ ১০৪ জন, গুলশান বিভাগ ৩৩ জন ও উত্তরা ৬৯ জনকে গ্রেফতার করেছে।
এছাড়া ৩০৮টি মামলার মধ্যে রমনা বিভাগের সংশ্লিষ্ট থানায় ২৫টি, লালবাগ বিভাগে ৫৫টি, মতিঝিল বিভাগে ২৬টি, ওয়ারী বিভাগে ১৫টি, তেজগাঁও বিভাগে ১০৪টি, মিরপুর বিভাগে ৫০টি, গুলশান ১৭টি ও উত্তরা বিভাগের সংশ্লিষ্ট থানায় ১৬টি মামলা করা হয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights